০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অটোরিক্সার লোভে বন্ধুকে গলাকেটে হত্যা–আটক ৩, উদ্ধার হয়নি মস্তক

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওরে অটোরিক্সার লোভে বন্ধুকে ডেকে নিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে চালক রফিক মিয়াকে। এঘটনায় জড়িত তিন জনকে পিবিআই আটক করলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি নিহতের বিচ্ছিন্ন মস্তক।

শনিবার সকাল সারে দশটায় মানিকগঞ্জের বেউথা পিবিআই অফিসে এক প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী একথা জানান।

পিবিআই জানায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের অটোরিকশা চালক রফিক মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার কথা বলে তাকে আরেকটি অটোরিক্সায় করে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায় তার বন্ধু নির্মাণ শ্রমিক রিপন, সজিব ও আরমান।

সেখানে নেওয়ার পর আরমান প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত করলে রফিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। এ সময় আরমান ও সজিব তাকে ধরে রাখে।

ঘটনার পর তারা মরদেহ নদীতে ফেলে দেয়। তবে দেহ ভেসে ওঠায় সেটি নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে ভোর রাতে রফিকের অটো রিক্সা নিয়ে রিপন কালামপুরের দিকে চলে যায়।

২৫ মার্চ বিকেলে কালীগঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পিবিআই। প্রযুক্তির সহায়তায় গোপন ও প্রকাশ্য তদন্তের মাধ্যমে তথ্য সগ্রহ ও নিরবিচ্ছিন্ন তদন্তকার্য পরিচালনা করে ঘিওর উপজেলার রাথুরা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে ঘটনার অন্যতম সন্দিগ্ধ আসামী মো: রিপন মিয়া (৩০) কে আটক করা হহয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরমান ও সবুজকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তারা ঘটনার বিস্তারিত তথ্য দেয়। একটি অটোরিকশাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জে অটোরিক্সার লোভে বন্ধুকে গলাকেটে হত্যা–আটক ৩, উদ্ধার হয়নি মস্তক

প্রকাশের সময়ঃ ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬