০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক মামুন খালেদের গোপন তথ্য ফাঁস করলেন মুনীর চৌধুরী

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ঢাকাঃ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর(ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী।

শনিবার (২৮ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।

পোস্টে মুনীর চৌধুরী লেখেন, তিনি সাধারণত সামাজিক মাধ্যমে সক্রিয় নন। তবে বিবেকের তাড়নায় একটি ‘সত্য’ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তিনি উল্লেখ করেন, জেনারেল মামুন খালেদ একসময় অত্যন্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন।

মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী ও প্রভাবশালী মহলের দখল থেকে নদী, খাল, জলাশয়, পাহাড় ও বনভূমি উদ্ধার করেন। এ সময় একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে করপোরেট শক্তির হুমকির মুখেও তাকে কাজ করতে হয়েছে।

তার পোস্টে একটি রিয়েল এস্টেট কোম্পানির কথাও উল্লেখ করা হয়। অভিযোগ করা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে প্রায় ২৫০ একর প্রাকৃতিক জলাশয়, সাধারণ মানুষের জমি এমনকি কবরস্থান দখল করে একটি বৃহৎ আবাসন প্রকল্প গড়ে তোলা হয়, যা সম্পূর্ণ অবৈধ।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে রাজউক, পুলিশ, প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অসংখ্য অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে অসহায় মানুষের কান্না ও ক্ষোভ উপেক্ষিতই থেকে যায়।

এ সময়কার রাজউক চেয়ারম্যানের অসহায়ত্বের কথাও তুলে ধরে তিনি জানান, সব চাপ উপেক্ষা করে তিনি অভিযানে নামার সিদ্ধান্ত নেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক মামুন খালেদের গোপন তথ্য ফাঁস করলেন মুনীর চৌধুরী

প্রকাশের সময়ঃ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬