
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে হজ যাত্রীদের জন্য জেলার কেন্দ্রীর কোর্ট মসজিদে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) ইসলামী ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২০২৬ ইং সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে আগ্রহী হজযাত্রীরা অংশ গ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ নাজমুল হাসান খান বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে হজ্জ পালনের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়,সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অংশগ্রহণকারী হজযাত্রীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকগন অংশগ্রহণকারী হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রতন পারভেজ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মুরসালিন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ডা. ফারুক হোসেন, কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম,আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, হজযাত্রীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্বাসী,স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ : 









