
ঢাকাঃ আশুলিয়ায় ১০ লক্ষ টাকার মূল্যমানের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ীসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২,সাভার। এর আগে গতকাল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃতর নাম মোঃ জুয়েল মিয়া (২৩) (গাড়ীর চালক), পিতা-ওমর আলী ওরফে কাজল মিয়া, সাং- আবদার সালেহার বটতলা, ময়নাবাদ, ০৩ নং ওয়ার্ড, ১০ নং মিরাশী ইউপি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
র্যাব সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানদের নেতৃত্বে ঢাকা হতে টাঙ্গাইলগামী মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটির সময় বিভিন্ন ধরনের সন্দেহজন যানবাহন ও যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশীকালে, ‘টয়োটা’নামীয় কোম্পানীর তৈরী একটি সিলভার রংয়ের NOAH (নোয়া) গাড়ীকে থামানোর জন্য সিগন্যাল দেয়া। গাড়ীর চালক সিগন্যাল অমান্য করে গাড়ী চালনা করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পলায়ন করে। বিষয়টি অতীবও সন্দেহজনক মনে হওয়ায় উক্ত NOAH (নোয়া) গাড়ীর পিছু নিয়ে গাড়ীটিকে থামানোর জন্য তাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বিকাল ১৬:৪০ ঘটিকার সময়ে ঢাকা হতে টাঙ্গাইল গামী মহাসড়কের উপর উক্ত গাড়ীটিকে থামাতে সমর্থ হয়। পরে উপস্থিত স্থানীয় লোক জনের সম্মুখে উক্ত গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর নাম মোঃ জুয়েল মিয়ার আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে উপরোক্ত গাড়ীর কাগজপত্র প্রদর্শন করতে বললে তিনি উক্ত গাড়ীর কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। অতঃপর সন্দেহ আরো ঘনীভুত হওয়ায় তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও উক্ত গাড়ী তল্লাশী করলে আটককৃত গাড়ীর চালক মোঃ জুয়েল মিয়া (২৩) স্বীকার করে বলেন, সে উক্ত গাড়ীতে মাদকদ্রব্য গাজাঁ পরিবহন করছেন এবং তার দেখানো ও তার নিজ হাতে বের করে দেয়া মতে বর্ণিত NOAH (নোয়া) গাড়ীর ভিতরে চালকের আসন ও চালকের আসনের পিছন সিটের মধ্যবর্তী স্থানে গাড়ীর মেঝেতে সুকৌশলে সজ্জিত অবস্থায় খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ১২(বার) টি পোটলায় রক্ষিত অবস্থায় সর্বমোট ৩০(ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার অবৈধ বাজার মূল্য প্রায় ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ও উক্ত মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি টয়োটা নামীয় কোম্পানীর তৈরী সিলভার রংয়ের একটি NOAH (নোয়া) গাড়ী (চাবিসহ), যার রেজিষ্ট্রেশন নং মেট্রো-চ ১৫-১৯৫৯, ইঞ্জিন নং-7K-0760195, চ্যাসিস নং- KR42-5042533 এবং যার মুল্য আনুমানিক ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা এবং উক্ত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে তার নিজ হাতে বের করে দেয়া মতে কালো রংয়ের SAMSUNG DUOS মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারী ও খুচরা ভাবে স্বল্পদামে ক্রয় করে এনে গাজীপুর, টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরাভাবে অধিক দামে ক্রয়-বিক্রয় করে মাদক ব্যবসা করে আসছিলো।
আটককৃত আসামী বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদকঃ 









