
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসা পুটাইল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোতার পুরস্কার বিতরণি ২০২৬ ইং অনুষ্টিত হয়েছে।
শনিবার ( ৪ এপ্রিল ) বেলা এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এঅনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা পরিষদ।
মাদ্রাসা পরিচালনা পরিষদেরর সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবীদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুস সোবহান,সাবেক চেয়ারম্যান পুটাইল ইউনিয়ন পরিষদ।
শিক্ষার্থীদের উদ্যেশ্যে শিক্ষামূলক আরো বক্তব্য রাখেন সদস্য সচিব মোসলেম উদ্দিন আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো: দুলাল হোসেন, মো: কামরুল ইসলাম মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন,জাতীঢ চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ও বাংলা একাডেমীর ফেলো মোঃ সাইদুর রহমান বয়াতী,মো: রফিজ উদ্দীন,ডাঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন,মোঃ রজ্জব আলী প্রমুখ। শেষে বিজয়ি ক্রীড়া বিদদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টার 









