১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেরপুরঃ শেরপুর -৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঝিনাইগাতী স্টেডিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে।‎ শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল। এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে ঝিনাইগাতীকে মডেল উপজেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।

এরআগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন। মুহূর্তেই ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠ লোকে-লোকারণ্য হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা জনসভায় যোগ দেন।

জনসভায় বক্তারা আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধা‌নের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

ঝিনাইগাতীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬