
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় থানায় কর্মরত এ এস আই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ টানা দুই মাস জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা অর্জন করেছেন। এর আগে জানুয়ারি মাসেও একই কৃতিত্ব অর্জন করায় তিনি ধারাবাহিকভাবে তিনবার এ স্বীকৃতি পেলেন।
জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এই সম্মাননা অর্জন করেন। তার দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলেই ধারাবাহিকভাবে এ সাফল্য এসেছে।
সম্প্রতি জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) সম্মাননা তুলে দেন এবং বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন কর্মনিষ্ঠ ও দায়িত্বশীল পুলিশ সদস্যরা অন্যদের জন্য অনুকরণীয়। তারা সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পুরস্কারপ্রাপ্ত এ এস আই মো. আবুল কালাম আজাদ বলেন, এই অর্জন তার জন্য গর্বের। এটি তাকে ভবিষ্যতে আরও আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। তিনি তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









