০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরের ঘটনার তদন্তে সাবেক আইজিপি মামুনের সংশ্লিষ্টতা, আসামি করার প্রস্তুতি

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ঢাকাঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে আলোচনায় এসেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আসামি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই সময়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য মিলছে, যার মধ্যে সাবেক আইজিপি মামুনও রয়েছেন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন র‍্যাব কর্মকর্তা হিসেবে মামুনের ভূমিকার বিষয়ে তদন্ত সংস্থা তথ্য পেয়েছে। এ কারণে তাকে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, সম্ভাব্য আসামিদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে তদন্ত এগিয়ে চলেছে এবং অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না— তারা বেসামরিক হোক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সবাইকে আইনের আওতায় আনা হবে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন। এর আগে গত ৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল-১ আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং আবদুল জলিল মণ্ডল।

অন্যদিকে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেই মামলায় তিনি রাজসাক্ষী হিসেবেও জবানবন্দি দিয়েছেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শাপলা চত্বরের ঘটনার তদন্তে সাবেক আইজিপি মামুনের সংশ্লিষ্টতা, আসামি করার প্রস্তুতি

প্রকাশের সময়ঃ ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬