১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবির মামলায় রিমান্ড শেষে মঈনসহ সাতজন কারাগারে

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৬:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের মালিকানাধীন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন— এমবি স্বপন কাজী, মো. শাওন হোসেন, ফালান মিয়া, মো. রুবেল, ফারুক হোসেন সুমন ও মো. লিটন মিয়া। রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করা হয়।

শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ এপ্রিল ফালান, রুবেল, ফারুক ও লিটনকে চার দিনের রিমান্ডে এবং ১৪ এপ্রিল মঈন, স্বপন ও শাওনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭–৮ জনকে অভিযুক্ত করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদী আবু হানিফকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।

গত ১০ এপ্রিল সকালে শ্যামলী ৩ নম্বর রোডে বাদীর বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলেন তারা। দরজা খোলার পর মঈন হানিফের স্ত্রীকে চাঁদা বাবদ পাঁচ লাখ টাকা দিতে চাপ দেন এবং টাকা না দিলে ক্ষতির হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন।

পরবর্তীতে বাদীর ছোট ভাই মো. মনির তালুকদার বাসায় এলে মঈনসহ অন্যরা পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করে আশপাশের লোকজন জড়ো করেন। এক পর্যায়ে প্রায় ৫০–৬০ জন লোক নিয়ে সিকেডি হাসপাতালের সামনে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি, স্লোগান, গালাগাল ও হুমকি দিতে থাকেন।

এসময় তারা হাসপাতালের মালিক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামকে লক্ষ্য করে হুমকিসূচক স্লোগান দেন এবং জরুরি বিভাগের সামনেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

চাঁদা দাবির মামলায় রিমান্ড শেষে মঈনসহ সাতজন কারাগারে

প্রকাশের সময়ঃ ০৬:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬