০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন, স্বস্তি মিলছে ফুয়েল কার্ডে

দিনাজপুরঃ দিনাজপুরের হিলি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। পাম্পে এখন পর্যাপ্ত তেলের মজুত থাকলেও আগের মতো আর নেই ক্রেতার ভিড়। ফলে অনেকটা নিরিবিলি সময় পার করছেন পাম্প কর্মীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগেও যেখানে এক থেকে দেড় কিলোমিটার সড়কজুড়ে হাজারও মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল, সেখানে এখন পরিবেশ অনেকটাই ফাঁকা ও স্বাভাবিক।

অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধ হওয়া এবং ফুয়েল কার্ডের মাধ্যমে নির্ধারিত গ্রাহকদের মাঝে নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ নিশ্চিত হওয়ায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
মোটরসাইকেল চালক লাজুসহ কয়েকজন জানান, আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না। এখন ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে দ্রুত ও সহজেই তেল পাওয়া যাচ্ছে। নেই কোনো ভোগান্তি বা হট্টগোল, পরিবেশও অনেক বেশি স্বস্তিদায়ক।

হিলি আলীহাট ইউনিয়নের সাদুরিয়া এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনের শ্রমিক জাকির হোসেন ও ম্যানেজার জানান, আগে তেল সরবরাহের দিনে প্রায় তিন হাজার লিটার পেট্রল বিক্রি হতো। বর্তমানে সেই পরিমাণ তেল বিক্রি করতে ৪ থেকে ৫ দিন সময় লাগছে। একইসঙ্গে নতুন করে তেল সরবরাহ অব্যাহত থাকায় কোনো সংকট নেই।

এ বিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। ভোক্তারা এখন কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

দিনাজপুরে পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন, স্বস্তি মিলছে ফুয়েল কার্ডে

প্রকাশের সময়ঃ ০৪:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬