
ঢাকাঃ আজ মহান মে দিবস। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটি উপলক্ষে আশুলিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র্যালী, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (০১ মে) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড় হয় শ্রমিক নেতা কর্মিবৃন্দ । তারা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে ঘামে দেশের অর্থনীনি মজবুূদ হয়। অথচ সেই শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোন সরকারই কাজ করে না। এই নতুন সরকারের কাছে আমাদের আবেদন তারা যেন শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া বিষয়টা সুনজরে দেখেন।
নিজস্ব প্রতিবেদক 









