
ঢাকাঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নে প্রস্তাবিত “গ্রীনভিল সিটি” আবাসন প্রকল্পটি ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রাজধানী ঢাকার নিকটবর্তী অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্য নিয়ে প্রকল্পটি একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটির জন্য প্রয়োজনীয় অনুমোদনের বড় একটি অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কিছু প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সকল কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করে একটি সুশৃঙ্খল ও আধুনিক আবাসন এলাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
প্রকল্প পরিকল্পনায় থাকছে প্রশস্ত সড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সুবিধা,পানি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক ও খেলার মাঠসহ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা। এছাড়াও পাশে রয়েছে প্রস্তাবিত বিসিএস একাডেমি এবং বিসিক শিল্প নগরী ও সবুজ পরিবেশ ও নিরাপদ আবাসন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে আগ্রহী ক্রেতারা প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছেন। অনেকেই এটিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন।
সম্ভাব্য এক ক্রেতা বলেন, ঢাকার খুব কাছে এ ধরনের পরিকল্পিত প্রকল্প এখন খুবই চাহিদাসম্পন্ন। যদি সবকিছু ঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটি ভবিষ্যতে একটি ভালো আবাসিক এলাকা হবে বলে আমি মনে করি।
আরেকজন আগ্রহী বিনিয়োগকারী জানান, লোকেশনটা খুব ভালো। যোগাযোগ ব্যবস্থাও উন্নত হচ্ছে। আমি নিজে এসে এলাকা দেখে গেছি, ভবিষ্যতে এখানে বিনিয়োগ করার চিন্তা করছি।
রিয়েল এস্টেট বিশ্লেষকদের মতে, রাজধানীর আশপাশে পরিকল্পিত আবাসন প্রকল্পের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সে প্রেক্ষাপটে সঠিক পরিকল্পনা ও অনুমোদন নিশ্চিত করে বাস্তবায়ন করা গেলে “গ্রীনভিল সিটি” ভবিষ্যতে একটি আকর্ষণীয় আবাসন প্রকল্পে পরিণত হতে পারে।
নিজস্ব প্রতিবেদকঃ 









