০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জ পুকুরপাড় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টা ১০ মিনিটে সারদাগঞ্জ পশ্চিমপাড়ার জনৈক আবুল কালামের বাড়ীতে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত না থাকলেও প্রায় ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রাত তখন সোয়া নয়টা। হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাজীপুর মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি। স্থানীয় কবি নজরুল স্কুল সংলগ্ন আবুল কালামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে পাশের কক্ষগুলোতে।

আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সারাবো ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় ডিবিএল ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট। সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক জানান, চোখের পলকেই পুড়ে ছাই হয়ে গেছে ৩টি শয়নকক্ষ এবং ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও মালামাল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বড় ধরণের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সহায়-সম্বল হারিয়ে এখন দিশেহারা এই তিন পরিবার।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

গাজীপুরের কাশিমপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়ঃ ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬