০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক – মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই আহত এক

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়ার পাড়তিল্লী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে দশটার দিকে সাটুরিয়া উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়ার দড়গ্রামের দিক থেকে কংক্রিটবোঝাই একটি ট্রাক যার নাম্বার ( ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯) মানিকগঞ্জের দিকে যাচ্ছিল।

ট্রাকটি পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌছালে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসাথাকা আলম (১৬), নামের এক যুবক ঘটনা স্থলেই নিহত হন। আহত হয় কালু মিয়া (১৬),নামের অপর আরোহী। গুরুতর আহত কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫ মিনিটে মারা যান তিনি।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২) গুরুতর আহত হয়েছেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা সংবাদ পাবার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে সাটুরিয়া থানায় আনা হয়েছে।পুলিশের ঐ কর্মকর্তা আরো জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক – মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই আহত এক

প্রকাশের সময়ঃ ০৭:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬