
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাল খননে অনিযম সহ্য করা হবে না। কৃষকদের পানি প্রবাহের জন্যেই জিয়াউর রহমান কে অনুসরণ করে প্রধান মন্ত্রী তারেক রহমান খাল খননের কার্যক্রম শুরু করেছেন।
সোমবার (১১ মে ) সন্ধায় মানিকগজর সাটুরিয়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী আফরোজা খানম রিতা উপজেলার গাজিখালি নদীর সংযোগ মুখ থেকে চন্দ্রখালি খাল হয়ে সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের ৬.৯০ কিলোমিটার দৈর্ঘ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।
আফরোজা খানম রিতা বলেন, খাল খনন সঠিক সময়ে শেষ করা হবে। কোন শ্রমিকের সংকট পড়বে না ।প্রয়োজনে ধলীয় নেতা কর্মীরা মাটি কাটায় অংশ গ্রহণ করবে। জিয়ার রহমানের এই খাল খনন কর্মসূচিতে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না।
পরে মন্ত্রী সাটুরিয়া বাস ষ্টান্ডে এক জনসভায় যোগদান করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা আইনের সুশান গড়ে তোলব। আপনারা ৮০ দিনে বুঝতে পেরেছেন আমরা কি কাজ করছি। অনার্স পর্যন্ত নারীদের ফ্রী পড়া শুনার ব্যাবস্থা করা হবে। কোন ভাবে নেতাকর্মীদের বিপদগামী হওয়া যাবে না।
মাদক নিয়ে বিমান মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্বে কাজ করা হচ্ছে। মাদক নির্মুল করতে হলে, আপনাদের সহযোগীতা দরকার। ১৭ বছরে মৃুল্যবুধ শেষ হয়ে গিয়েছিল। চাদাবাজী ও দুর্নীতি থেকে সকলের বের হয়ে আসতে হবে ।
আফরোজা খানম রিতা আরো বলেন, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াত ও এনসিপি, বিএনপির দলীয় নেতাকর্মী নিয়ে মাদক বিরোধী কমিটি গঠন করুন। অনেক কষ্টের বিনিময়ে ক্ষমতায় এসেছি। এ সুযোগ কাজে লাগাতে হবে। ময়লা আবর্জনা পরিস্কারের জন্য ছাত্র সংগঠন কাজ করতে পারো। ঘরে বসে না থেকে সকলকে একসাথে কাজ করার আহবান জানন তিনি ।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিস সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 









