০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরঃ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও দেশব্যাপী চলমান ধর্ষণ, শিশু হত্যা ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানানো হয়।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৫:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬