১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শেরপুরঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে এতিম শিশু, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার ৫ নং ধলা ইউনিয়নের মোহাম্মদীয়া নূরানী ও হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক রান্না করা খাবার বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোহাম্মদ শওকত হোসেন বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা মনোয়ার হোসেন রুপক ও রাকিবুল ইসলাম সাগর, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, যুবনেতা মাহমুদুল হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, ছাত্রনেতা রিদয় সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

শেরপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রকাশের সময়ঃ ০৯:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬