১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পাকিস্তানি রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার 

ঢাকাঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ পাকিস্তানি একটি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)| এ সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়|

মঙ্গলবার(৯জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়|

আটককৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে| বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় থাকে বলে জানায় পুলিশ|

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে| পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন অস্ত্রধারীকে আটক করে ডিবি পুলিশ| এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পাকিস্তানি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়|

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে|

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

আশুলিয়ায় পাকিস্তানি রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার 

প্রকাশের সময়ঃ ১২:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬