১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

ঢাকাঃ বিকেএসপিতে আজ ৩য় বিকেএসপি কাপ অ-১৮ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। টুর্নামেন্টে বিকেএসপি বালক ও বালিকা গ্রুপের ১০ টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন, ঝালোকাঠি টেনিস ক্লাব ২টি স্বর্ণ পদক নিয়ে হয়ে রানার্স আপ এবং মাদারীপুর টেনিস ক্লাব ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন।

এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টো শুভ উদ্বোধন করেন।

টুর্নামেন্টে বালক একক (অনূর্ধ্ব-১২) ইভেন্টে বিকেএসপির আদনান নাফিস,  বালক একক (অনূর্ধ্ব- ১৪) ইভেন্টে বিকেএসপির জুবায়ের ইসলাম ও বালক একক (অনূর্ধ্ব- ১৬) ইভেন্টে বিকেএসপির পার্থ সমদ্দার ও বালক একক (অনূর্ধ্ব- ১৮) ইভেন্টে কাব্য গায়েন  এবং  বালক- দ্বৈত (অনূর্ধ্ব-১৮)  ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির জাহিন তাসনিম মানভা ও বালিকা- দ্বৈত অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বিকেএসপির  মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

৫ দিন ব্যাপি এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩ টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে।

এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশের সময়ঃ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬