০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৬ 

ঢাকাঃ আশুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ তরিকুল ইসলাম, পরিদর্শক (নিরস্ত্র)অফিসার ইনচার্জ আশুলিয়া থানা। গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা ঝাওয়ারকান্দি গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে মোঃ সজিব হোসেন (২০), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা বেতুয়া গ্রামের মোঃ মেজবাহ আলী ছেলে মোঃ তামিম (২১), জামালপুর সদর থানা নান্দিনা গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানা পাটিয়া ডাংগির মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার মৃত জব্বার হাওলাদার ছেলে মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫),  কুরগাঁও পুরাতনপাড়ার মৃত মোঃ আলী হোসেন ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)। এরা আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।

পুলিশ সূত জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার জামগড়া, তাজপুর, গাজিরচট, কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা ও ৪০ লিটার চোলাইমদসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৬ 

প্রকাশের সময়ঃ ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬