
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা আইন- শৃঙ্থলা কমিটির সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলার শান্তি- শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকল সরকারি কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে। মানিকগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে হবে। এরজন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে আরো তৎপর হতে হবে। মনে রাখতে হবে এখন আমাদের দেশ গড়ার সময়।
রবিবার(১৪ জুন) সকাল সারে দশটার সময় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা একথা বলেন।
জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, দেশ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,সামাজিক অপরাধসমূহ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সুশীল সমাজের মানুষকেও এগিয়ে আসতে হবে। সকলের প্রচেষ্টায়ই এই সকল অপকর্ম দূর করে বাংলাদেশকে একটি সুন্দর,সুখী সমৃদ্ধিশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া খাল, ৮৮নং স্কুলের সামনের রাস্তা এবং সিআরপির রাস্তার কাজ অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আইন শৃঙ্খলা সভায় আরো বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন আইভি ফেরদৌস, যুগ্ন পরিচালক এন এস আই তৈয়বুল মাওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ আলী আজম প্রমুখ।
বক্তারা বলেন,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, নারীর শিশু সুরক্ষা, চুরি ডাকাতি প্রতিরোধ,জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সিংগার উপজেলা নির্বাহী অফিসার খাইরুন নাহার পপি,সাটুরিয়া নির্বাহী অফিসার কাজী মুহাম্মদ অনিক ইসলাম মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 














