০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার

ঢাকাঃ ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া এলাকার শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৩) দায়ের করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০১:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬