০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলাম

শেরপুরঃ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এর সভাপতিত্বে অত্র রেঞ্জের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে মে-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।

সভায় ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম । এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলাম

প্রকাশের সময়ঃ ০৭:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬