০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান 

ঢাকাঃ সাভারে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের দু’পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের দু’পাশে এ হকার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এসময় মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বসা অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গাড়িতে করে নিয়ে যান পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অভিযানের খবর পেয়ে হকাররা আগে থেকেই তাদের মালামাল কিছুটা সড়িয়ে নেন।

এসময় বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে কেউ মহাসড়কের দু’পাশে নতুন করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান 

প্রকাশের সময়ঃ ০৭:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬