১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার: অপহরণকারীর পরিচয় শনাক্তে পুলিশ

গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুর থেকে হারিয়ে যাওয়া খাদিজা আক্তার (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার মাথায় সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, খাদিজা আক্তার গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী পদ্মা আবাসিক এলাকার জুয়েল আহমেদের মেয়ে। গত ২৩ জুন, ২০২৬, মঙ্গলবার দুপুর অনুমান ১টার দিকে শিশুটি নিজ বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা জুয়েল আহমেদ কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৩২, তারিখ: ২৩/০৬/২০২৬) করেন।

উদ্ধার হওয়া শিশু খাদিজা জানায়, দুপুরে তার মা-বাবা বাড়িতে ছিলেন না। এ সময় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক অপরিচিতা নারী তাদের বাড়িতে আসে। ওই নারী কৌশলে শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং বাসার বিভিন্ন কাজে সাহায্য করার নাম করে তাকে ফুসলিয়ে নিয়ে যায়।

এদিকে, বিষয়টি গণমাধ্যমকর্মী ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অপহরণকারী ওই নারী আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে শিশুটিকে ওয়াপদা মাধবপুর বাগানের ভেতরে রেখে সে পালিয়ে যায়। বাগানের পাশে অবস্থিত আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে শিশুটি ঘটনার বিস্তারিত জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেনের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই এমরান হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান , ‘শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। অপহরণকারী ওই নারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

শিশুটিকে ফিরে পেয়ে পরিবার স্বস্তির নিশ্বাস ফেলছে এবং দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করার জন্য স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার: অপহরণকারীর পরিচয় শনাক্তে পুলিশ

প্রকাশের সময়ঃ ০৭:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬