০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতক সহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকাঃ ঢাকার আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় তালাবদ্ধ একটি ঘর থেকে মধ্যরাত ১:৩০ টায় অজ্ঞাতনামা এক নারী,পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫সেপ্টেম্বর) ‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

‎এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।

‎এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া থানা পুলিশের।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইব্রাহিমপুর স্কুল এ্যালামাইন অ্যাসোসিয়েশন ২০২৬ বার্ষিক সাধারণ সভা ও গুণীজনের সংবর্ধনা প্রদান

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতক সহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬