০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরাঃ মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন -(৩৬) মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মহম্মদপুর থানাা পুলিশ।
নিহত শাহীন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম উদ্দিন মোল্যার ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠে সেটি খোলার চেষ্টা করছিলেন শাহীন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার এস.আই কামরুজ্জামান ভূঁইয়া বলেন,সকালে আমরা সংবাদ পাই বরড়িয়া এলাকায় একটি লাশ পড়ে আছে।লাশের কাছে গিয়ে তার বাড়ি এবং নাম ঠিকানা সংগ্রহ করেছি এবং লাশের

সুরত হাল রিপোর্ট তৈরি করেছি, থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এবং লাশের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৪:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬