
লালমনিরহাটঃ আসন্ন ৪ নং দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহেদুল ইসলাম । সম্প্রতি তিনি ইউনিয়নবাসী ও ভোটারদের আনুষ্ঠানিকভাবে তার এই ইচ্ছার কথা জানান।
জাহেদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪ নং দলগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাস্টারপাড়া (হাজীপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮০ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা আমজাদ হোমেন এবং মাতা জুলেখা খাতুন। তৃণমূল থেকে বেড়ে ওঠা এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন।
এলাকার সাধারণ ভোটারদের মতে, জাহেদুল একজন পরোপকারী মানুষ হিসেবে এলাকায় বেশ পরিচিত। তার এই প্রার্থিতা ঘোষণায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলগ্রামের সন্তান,ভাতিজা,ভাগিনা, ভাই ও বন্ধু হিসেবে তিনি সকল শ্রেণি পেশার মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন ।
প্রার্থিতা প্রসঙ্গে জাহেদুল ইসলাম বলেন, “আমি এই দলগ্রামের সন্তান। আপনাদের ভালোবাসা ও সাহচর্য নিয়েই আমার পথচলা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার সুযোগ চাই। যদি তিনি নির্বাচিত হতে পারেন তবে দলগ্রাম ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সেই সাথে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো এবং ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করাই তার লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।
এ সময় তিনি দলগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 


















