০১:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকাঃ সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে মো. আলতাফ হোসেন (৬০) নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৬ই সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান , সাভারের আমিনবাজার এলাকায় একটি রিকশাকে প্রাইভেটকার চাপা দেওয়া কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গেলে এই হামলার শিকার হন তিনি।

নিহত মোঃ আলতাফ হোসেন ঢাকা মালিবাগে বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে আমিনবাজার এলাকায় বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে কাছেই থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান ও প্রাইভেটকারে থাকা লোকজনের এমন বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান। প্রতিবাদ করার একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হয়। পরে আরও লোক নিয়ে এসে তাকে বেধড়ক পেটাতে থাকে। তাদের হামলায় তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানায়, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মূলত অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বাকী টা তদন্ত শেষে জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাভারে বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬