০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ১০:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শেরপুরঃ মাদককে ‘না’ বলুন, খেলাধুলাকে ‘হ্যাঁ’ বলুন—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি অংশ নেয়। খেলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

​খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মাইনউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

​ এসময় উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিসবাহ উল হক তুহিন এবং শেরপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের ডিজিএম, এজিএমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার্সআপ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা প্রাইজমানি উপহার প্রদান করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬