০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চলমান শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ওয়াকার-উজ-জামান বলেন, শুধু ঢাকাতেই না, সারা দেশে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে সেনাবাহিনী। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

সেনাপ্রধান আরও বলেন, ‘আমরা বাঙালি, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের স্ত্রী সারাহনাজ কমলিকা জামান উপস্থিত ছিলেন। এছাড়াও, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান

প্রকাশের সময়ঃ ০৯:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪