০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের কড়া সমালোচনায় এরদোগান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহর নিউজের।

এরদোগান বলেন, জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে পাঁচটি স্থায়ী (নিরাপত্তা পরিষদ সদস্য) দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না। ১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়।

নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোগান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়।

পৃথিবীতে চলমান মানবিক সঙ্কটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন, প্রতিটি সঙ্কটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে।

এছাড়া তিনি বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের কড়া সমালোচনায় এরদোগান

প্রকাশের সময়ঃ ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪