০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর মারামারির ঘটনায় ৪ জন নিহত হয়। সেই চারজন নিরীহ মুসুল্লিদের হত্যায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ২১ ডিসেম্বর শনিবার ২ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই সময় মিছিলে অংশগ্রহণ কারীরা হটাও সাদ বাঁচাও দেশ বলে স্লোগান দেয়। এই সময় তারা সাদপন্থীদের সন্ত্রাসী হিসেবে আজ্ঞা দেয়। এই সময় তারা আরও বলেন ১৭,১৮ তারিখ বারহাট্টা উপজেলা থেকে যারা টঙ্গী গিয়েছিল এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিল সবার নামে বারহাট্টা থানায় মামলা করা হবে।

বারহাট্টা পূর্ব বাজার বড় মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসিমউদদীন তালুকদার, জামায়াতে ইসলামীর সাহতা ইউনিয়নের সভাপতি আতিকুল ইসলাম নুরুজ্জামান, বড় মসজিদে ইমাম ও খতিব মাওলানা সাইদুল হক, মুফতি হেলাল উদ্দিন, মিয়া হোসেন এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম লুতফুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুসুল্লিরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

বারহাট্টায় তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়ঃ ০৮:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪