
আবুল বাসার আব্বাসী , স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা এগারো ঘটিকার সময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন প্রথমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন। এরপর জেলার বিভিন্ন সমস্যা, সমাধান ও সম্ভাব্য নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ককমিটির উপদেষ্টা চ্যানেল আই ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সানু, আহ্বায়ক ডেইলি স্টার ও আর টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সদস্য সচিব নয়া দিগন্ত পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মমিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম প্রমূখ। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 









