০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এ্যাম্বুলেন্স এ দুই বাসের সংঘর্ষে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগ : সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন ধরে যাওয়ার ঘটনায় আগুনে পুড়ে নিহত একই পরিবারের চারজন মারা গেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও  শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বলছে, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি। পরে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত চারজনের লাশ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সাভারে এ্যাম্বুলেন্স এ দুই বাসের সংঘর্ষে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু 

প্রকাশের সময়ঃ ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫