০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মাইনাস টু’র আশা করছেন তা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা। ওই আশা জীবনেও পূরণ হবে না। ’

আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এরশাদের সময়সহ ওয়ান ইলিভেনে অনেকে চেষ্টা করেছে, সফল হয়নি।

বিএনপি আজকে অনেক শক্তিশালী দল। ’

তিনি বলেন, ‘বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। গত ১৬ বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার। ’

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

যারা মাইনাস টু’র আশা করছেন তা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

প্রকাশের সময়ঃ ০৪:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫