০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী বহিষ্কার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হল থেকে বহিরাগত যুবক আটক হবার ঘটনায় এক আবাসিক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও বিষয়টি তদন্তের জন্য নওয়াব ফয়জুন্নেসা হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম অর্পা খন্দকার চাঁদনী। সে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী। নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন আশরাফুল নামের এক বহিরাগত যুবক। এ সময় তাঁর কপালে টিপ, পরনে পালাজ্জো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তাঁর পোশাক ও হাঁটার ধরন দেখে হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়।

একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে আশরাফুলকে দেখতে পান। এরপর তাঁকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী বহিষ্কার

প্রকাশের সময়ঃ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫