০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটারঃ গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যান গাড়ি সহ পাঁচ সদস্যের একটি ডাকাত চক্রকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

রোববার (১৭ ফেব্রয়ারী) রাতে কাশিমপুরের ১নং ওয়ার্ডের পানিশাইল মোড় এলাকায় মৃত মোশারফ মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে বাবুল হাওলাদার, শাহজালাল, রাসেল হাওলাদার, ইউসুফ কারিকর এবং কাউসার মিয়াকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যান, একটি লোহার ছুরি, একটি লোহা কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা   হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

প্রকাশের সময়ঃ ০৬:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫