০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাব ও ঘাটাইল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী মধুপুরের ঐতিহ্যবাহী দোখলা মাঠে উভয় ক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্হিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সকাল হতেই এ মিলন মেলায় বাস, প্রাইভেট কার,মোটর সাইকেল যোগে পরিবার পরিজন নিয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হতে থাকেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ধনবাড়ী উপজেলার গণমাধ্যম কর্মীরাও মিলনমেলায় যোগদেন।

দুপুরের মধ্যেই পুরোমাঠ গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। সকাল হতেই লাকী কুপন সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক মনোরম পরিবেশে দুপুরের খাবার শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির,মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা.মো. আঃ রহিম।

এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সহ উভয় ক্লাবের সাংবাদিকগন সহ পরিবারের লোকজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মো. ফজলুর রেহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এসময় তারা বলেন প্রতিবছরই গণমাধ্যম কর্মীদের পরিবার পরিজন নিয়ে এধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময়ঃ ০৬:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫