০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হুমকির জবাবে পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছে ইরান।

ইরানের পারমাণবিক স্থাপনায় শিগগিরই ইসরায়েল হামলা চালাতে পারে- এমন গুঞ্জনের মধ্যেই গত শনিবার ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ইরানের মতো দেশের কথা যখন আসে, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না।

গতকাল রোববার জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না। একই ধরণের মত দেন রুবিও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘায়ি বলেন, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না।

বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের ওপর ভিত্তি করে চলে আসছি আমরা। নিশ্চয়ই আমরা এ ব্যাপারে কোনো দুর্বলতা দেখাব না।

বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমের খবর বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ৬০ শতাংশ বিশুদ্ধতায় নিয়ে যাচ্ছে। পারমাণবিক ওয়ারহেডে যুক্ত করার জন্য প্রয়োজন প্রায় ৯০% বিশুদ্ধতা। সমালোচকরা বলছেন, এত বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কোনো বেসামরিক উদ্দেশ্য নেই।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

মার্কিন হুমকির জবাবে পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান

প্রকাশের সময়ঃ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫