০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে প্রস্তাব উত্থাপনে থাকছে না যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মস্কোর ইউক্রেন আগ্রাসনের তিন বছর পূর্তিতে জাতিসংঘের একটি প্রস্তাবনায় সহ-পৃষ্ঠোপষক হতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন এবং রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে। তিন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাদের অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এই পদক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বকেই প্রতিফলিত করে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান এবং তার প্রশাসন কিয়েভের অংশগ্রহণ ছাড়াই রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে প্রস্তাব উত্থাপনে থাকছে না যুক্তরাষ্ট্র

প্রকাশের সময়ঃ ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫