১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন, ১ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগঃ পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে ওই কারখানার একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশী হওয়ায় সাভার ট্যানারী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুন, ১ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশের সময়ঃ ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫