
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের বেউথা বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন এর মাল্টিপারপাস হলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: সালাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
মত ববিনিময় সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য পরামর্শ ও বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। সরকার কর্তৃক বেধে দেওয়া নিয়মে নিত্য পণ্যের দামের বারতি বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা
Reporter Name 









