০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ট্রাকের হেলপারকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগ : সাভারে ইউসুফ (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। নিহত ওই যুবক ট্রাকের হেলপার ছিলো বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ মার্চ) সকালে সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ইউসুফ ফরিদপুর এলাকার বাসিন্দা। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে ভাড়া বাড়িতে থাকতেন এবং ট্রাকে হেলপারি করতো বলে জানা গেছে।

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকা থেকে নিহত ট্রাকের হেলপার ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই যুবকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। একই সাথে নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, প্রাথমিকভাবে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সাভারে ট্রাকের হেলপারকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৭:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫