০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী অন্তত ১৬২ আলাউইত বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটির বর্তমান প্রশাসন।

সেই ওই বিদ্রোহী গোষ্ঠীর অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার আসাদপন্থী অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।

এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরিয়ার বর্তমান সরকারি বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।

বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।

সূত্র: বিবিসি, ফ্রান্স২৪, আরব নিউজ

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

প্রকাশের সময়ঃ ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫