১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি ওয়ার্ডে আমাদের একজন করে মেম্বার প্রার্থী থাকবে- জেলা আমীর

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ বলেছেন, নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ডে  আমাদের জামায়াতে ইসলামীর একজন মেম্বার প্রার্থীও থাকবে।এখন থেকে প্রতিটি কর্মীকে মানোন্নয়ন ও দলকে জানার জন্য বেশি করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। জেলার বারহাট্টায় দলীয়  অফিসে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি এ-সব কথা বলেন।
অনুষ্ঠান টি ১০ মার্চ সোমবার বারহাট্টা মধ্য বাজার এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক আমীর ও নেত্রকোনা ২ আসনের সাংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান,  জেলা জামায়াতে ইসলামীর  তরবিয়তের সেক্রেটারি বদরুল আমীন ,ডাঃ জহিরুল ইসলাম,  বারহাট্টা উপজেলা সেক্রেটারি আব্দুল বাছির খান সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,  সেক্রেটারি ও দলের কর্মী সহযোগী গণ উপস্থিত ছিলেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

প্রতিটি ওয়ার্ডে আমাদের একজন করে মেম্বার প্রার্থী থাকবে- জেলা আমীর

প্রকাশের সময়ঃ ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫