১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়া থানা এলাকার কবিরপুর তেলি বাজার মাদ্রাসার পাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, হাবিবুর রহমান স্থানীয় মুদি দোকানি হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি গতকাল রাতে মাদ্রাসার পাশে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাবিবুর রহমানকে পিটুনি দেন।

পরবর্তীতে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকে দ্রুত মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলমান রয়েছে।

এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আশুলিয়া থানার উপপরিদর্শক সোহেল মিয়া বলেন এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০২:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫