১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সফর শেষে ঢাকা ছাড়লেন অ্যান্তোনিও গুতারেস

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।

সফরের তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন।

এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।

এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে।

এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সফর শেষে ঢাকা ছাড়লেন অ্যান্তোনিও গুতারেস

প্রকাশের সময়ঃ ১০:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫