০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ঈদের দিনে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের দিনে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। সে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১ টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

সাভারে ঈদের দিনে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

প্রকাশের সময়ঃ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫