
আব্বাসী স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে ছাত্রদল এই অনুষ্ঠানের
আয়োজন করে।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হানিফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের এই পুনর্মিলনী। তিনি এই পুনর্মিলনীর মাধ্যমে নেতা-কর্মীদের ঐক্যে এবং ভ্রাতৃত্বের ডাক দিয়েছেন। মানিকগঞ্জ জেলা ছাত্রদল ঐক্য এবং ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদ শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শত-শত ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 









